Web Analytics

গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যা ও লেবাননে ব্যাপক হামলার বিষয়ে নীরব থাকার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারকে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলটি অভিযোগ করেছে, মোদি সরকার ‘খুনি ইসরাইলি সরকারের’ প্রতি এমন সংহতি দেখিয়েছে যা অন্য কোনো সরকার দেখায়নি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, মোদি সরকার ঐতিহ্যবাহী ভারতীয় নীতি ও মানবিক মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

রমেশ সামাজিক মাধ্যম এক্সে লেখেন, গাজা, লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা তার ‘নৈতিক কাপুরুষতা’ প্রকাশ করে। তিনি অভিযোগ করেন, মোদি ফিলিস্তিনিদের সম্পদ দখল ও বাস্তুচ্যুতির বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছেন। কংগ্রেসের দাবি, মোদি সরকারের মতো ইসরাইলের প্রতি এতটা সমর্থন আর কোনো সরকার দেখায়নি।

গত মার্চে কংগ্রেস বলেছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আড়ালে ইসরাইল ‘বৃহত্তর ইসরাইল’ গঠনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যা ফিলিস্তিনি রাষ্ট্রের আশা নষ্ট করছে। তখনও দলটি মোদির নীরবতার সমালোচনা করেছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।