Web Analytics

ভারতের কর্ণাটকের বেলাগাভি উত্তর বিধানসভা আসনের কয়েকটি ভোটকেন্দ্রে মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিপুলসংখ্যক ফরম-৭ পাওয়ার অভিযোগ উঠেছে। বুথ লেভেল কর্মকর্তারা অভিযোগ করেছেন, এসব ফরমে স্বাক্ষর করতে তাঁদের ওপর চাপ দেওয়া হয়। ভীরভদ্র নগরের চারটি এবং শেট্টিগালির একটি সরকারি কন্নড় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রসহ অন্তত ছয়টি ভোটকেন্দ্রে এমন ফরম পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বেলাগাভি সিটি করপোরেশনের কর্মী পরিচয় দেওয়া দুই ব্যক্তি আগে থেকেই পূরণ করা বহু ফরম নিয়ে কেন্দ্রে যান। ফরমগুলোতে ভোটারদের তথ্য থাকলেও আবেদনকারীর নাম হাতে লেখা বা ফাঁকা ছিল। ভীরভদ্র উর্দু মডেল স্কুলের কেন্দ্র ১৯৬-এর বুথ লেভেল এজেন্ট মীরসাব সানাদি জানান, প্রায় ৩৮০টি ফরমে তাঁর ভাই, স্বজন ও প্রতিবেশীদের নাম ছিল।

নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা উদয়কুমার বাসবন্তাপ্পা তালাওয়ার বলেন, তাঁর নাম ব্যবহার করা হলেও তিনি স্বাক্ষরের কোনো নির্দেশ দেননি। ভালকিতে ২৩ সেপ্টেম্বরের সময়সীমা শেষ হওয়ার পর ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১,১৩১টি আবেদন জমা পড়ে, যার ১,১২৩টিকে গণহারে জমা আবেদন বলা হয়েছে। ২৭ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আবেদনগুলো পরীক্ষা করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।