Web Analytics

দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের দক্ষিণ রামপুরা এলাকায় শনিবার রাতে বরের হাত ধোয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত আনুমানিক ১০টার দিকে সেলিম কবিরাজের বাড়িতে কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে তর্ক শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বরপক্ষের লোকজন কনেকে মারধর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

কনের পরিবার জানায়, বিরল উপজেলার তেঁতুলতলা গ্রামের রাকিব (২৫) ও পার্বতীপুরের রামপুরা গ্রামের সেলিম কবিরাজের মেয়ে সুফিয়া বেগমের (২০) এক বছর আগে বিয়ে হয়, এবং শনিবার ছিল কনের বিদায়ের দিন। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে বরের হাত ধোয়ার টাকা নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে কনেপক্ষের লোকজন বরপক্ষের দুটি মাইক্রোবাস আলাদা স্থানে আটকে দেয়।

পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত আনুমানিক ৩টার দিকে মুচলেকা দিয়ে বরপক্ষ কনেকে নিয়ে যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।