Web Analytics

হিউম্যান রাইটস ওয়াচের সাবেক প্রধান কেনেথ রথ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালান, তবে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প কার্যত ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন। রথ ব্যাখ্যা করেন, আন্তর্জাতিক মানবিক আইন বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ করে এবং বিদ্যুৎকেন্দ্র বা সেতুর মতো স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা আইনবিরুদ্ধ।

তিনি আরও বলেন, এসব স্থাপনা দ্বৈত-ব্যবহারের হলেও, যদি হামলায় বেসামরিক ক্ষতি অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে তা করা যাবে না। রথের মতে, আন্তর্জাতিক মানবিক আইন মানা মার্কিন সরকার ও বিশ্বের দায়িত্ব।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এসব অবকাঠামো বৈধ সামরিক লক্ষ্যবস্তু এবং যুদ্ধাপরাধের অভিযোগ ভিত্তিহীন ও হাস্যকর। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।