Web Analytics

ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রোববার রাতে নতুন দাম ঘোষণা করে, যা ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। নতুন দামে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রোল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জনগণের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। তাদের মতে, এতে সাধারণ মানুষের ওপর নতুন মূল্যস্ফীতির চাপ বাড়বে এবং গণপরিবহন, পণ্য পরিবহন, কৃষি উৎপাদন, শিল্পকারখানা ও নিত্যপণ্যের বাজারে সরাসরি প্রভাব পড়বে।

দলটির নেতারা বলেন, দাম বাড়ানোর আগে সরকারের সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতের পূর্ণাঙ্গ মূল্যায়ন করা উচিত ছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দায় জনগণের ওপর না চাপিয়ে জ্বালানি খাতের অপচয়, দুর্নীতি, অদক্ষতা ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর দাবি জানান তারা। একই সঙ্গে সিদ্ধান্ত প্রত্যাহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং কৃষক, শ্রমজীবী, পরিবহনসংশ্লিষ্ট ও নিম্নআয়ের মানুষের জন্য সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।