Web Analytics

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক ১৮ বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে টঙ্গী স্টেশন রোডে টঙ্গী-আব্দুল্লাহপুর বিআরটি উড়ালসড়কে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে অজ্ঞাতনামা ওই যুবককে দেখে উত্তেজিত জনতা ছিনতাইকারী সন্দেহে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে এবং গণপিটুনির পেছনের কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।