Web Analytics

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রকাশিত ৩২৮ জন দুষ্কৃতিকারীর তালিকা প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। সোমবার নগরীর বিপ্লব উদ্যানে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এই তালিকা প্রকাশ সিএমপির দায়িত্বহীনতার পরিচয় এবং নিজেদের দায় এড়ানোর প্রচেষ্টা। তারা আসন্ন জাতীয় নির্বাচনের আগে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এরফানুল হক। তিনি বলেন, সিএমপি যাদের তালিকাভুক্ত করেছে তাদের শহরে প্রবেশ নিষিদ্ধ ও শহর ত্যাগের পরামর্শ দিয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বশীল পদক্ষেপ নয়। এনসিপি নেতারা প্রশ্ন তোলেন, সন্ত্রাসীদের নাম ও অবস্থান জানা থাকলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন। তারা সতর্ক করেন, নির্বাচনের আগে সন্ত্রাসীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নেতারা আরও অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত বিএনপি প্রার্থীদের প্রচারণায় অংশ নিচ্ছেন, যা নির্বাচনে সমান সুযোগের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।