Web Analytics

ইরানের সঙ্গে সম্পৃক্ত ‘হানদালা’ নামের একটি হ্যাকিং গ্রুপ যুক্তরাষ্ট্রের চিকিৎসা প্রযুক্তি কোম্পানি স্ট্রাইকারের ওপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। বুধবার তারা জানায়, ইরানে সামরিক হামলার প্রতিশোধ হিসেবে প্রতিষ্ঠানটি থেকে ৫০ টেরাবাইট তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এএফপি জানায়, ইরানের মিনাব স্কুলে হামলায় অন্তত ১৫০ জন নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ এবং তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর চলমান সাইবার হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্ট্রাইকার এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ফলে তাদের মাইক্রোসফট এনভায়রনমেন্টে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে, তবে কোনো র‌্যানসমওয়্যার বা ম্যালওয়্যারের প্রমাণ পাওয়া যায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হানদালা ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছে, এটি সাইবার যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা। ফিলিস্তিনি প্রতীকী চরিত্রের নামে নামকরণ করা এই গ্রুপটি সম্প্রতি ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে হামলার দাবি করেছে।

সাইবার গোয়েন্দা বিশেষজ্ঞরা হানদালাকে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে কুখ্যাত হ্যাকিং গ্রুপ হিসেবে বর্ণনা করেছেন, যারা তথ্য চুরি ও আতঙ্ক সৃষ্টির কৌশল ব্যবহার করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।