Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে নোয়াখালীর হাতিয়া উপজেলা ছাত্রদলের নয়জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষ প্রতীকের বিপক্ষে নির্বাচনি কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা আরিফ, সাবেক সদস্য মো. মিজান, হাতিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিন, আজমির হোসেন, সাবেক সদস্যসচিব সামছুল আরেফিন রুস্তমসহ আরও কয়েকজন। এছাড়া হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেক, সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. তারেক এবং তমরদ্দি আহমদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি জাহিদুল ইসলাম তারিফকেও বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।