Web Analytics

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, তেহরান আর কখনো পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেবে না। চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে শুধু স্বপ্ন দেখার হুঁশিয়ারি দেন।

আবদোল্লাহির দাবি, পশ্চিম এশিয়ায় ধারাবাহিক সামরিক ব্যর্থতার কারণে মার্কিন নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের বিষয়ে ওয়াশিংটনের দাবি প্রত্যাখ্যান করে তিনি প্রশ্ন তোলেন, ইরানের শক্তি সত্যিই নির্মূল হলে মার্কিন যুদ্ধজাহাজ কেন হরমুজ প্রণালি বা ইরানের জলসীমার কাছে আসতে সাহস করছে না।

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের মার্কিন দাবিকে তিনি পরস্পরবিরোধী ও জনমত বিভ্রান্ত করার চেষ্টা বলেন। আবদোল্লাহি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধে ইরানের নেতৃত্ব, জনগণ ও সশস্ত্র বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। তিনি হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নৌ অবরোধের জবাবে পশ্চিম এশিয়ায় মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার কথাও উল্লেখ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।