Web Analytics

র‌্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, ১.৩৪ কেজি পাওয়ারজেল বিস্ফোরক এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার পাশে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরকগুলো পাওয়া যায়। ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা তদন্ত কার্যক্রম চলছে।

উদ্ধারকৃত অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।