Web Analytics

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় বলে জানান শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)। টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এখনো নিখোঁজ রয়েছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে তিনজন বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় তিনজন ডুবে যান। তাদের উদ্ধার করতে গিয়ে তীব্র স্রোতে সৌরভও তলিয়ে যান। রাত হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত ছিল; শনিবার তা ফের শুরু হয় এবং নিখোঁজ শান্তকে খুঁজতে অভিযান চলছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।