Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনে ইসলামী ব্যাংক রক্ষায় তিনি নিজে রাস্তায় নামবেন এবং সবার আগে বুক পেতে দেবেন। বুধবার রাতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের নয়, এটি জনগণের ব্যাংক। যারা ব্যাংকে আমানত রেখেছেন, ব্যাংকটি তাদের। তিনি আরও বলেন, যদি আমানতকারীদের ওপর গুলি চালানো হয়, তবে তিনি সবার আগে বুক পেতে দেবেন এবং বলবেন আগে তার ওপর গুলি চালাতে। তার মতে, এই ব্যাংক দেশের সবার।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একজন ফ্যাসিস্টের দোসরকে ইসলামী ব্যাংকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং প্রশ্ন তোলেন, একজন ঋণখেলাপির স্বামী কি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।