Web Analytics

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোটের রায় বাস্তবায়ন ও আন্দোলন কর্মসূচি নির্ধারণে শীর্ষ পর্যায়ের বৈঠক আহ্বান করেছে। আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১২টায় একই স্থানে সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় এবং গণসংযোগ, লিফলেট বিতরণসহ জনমত গঠনের কর্মসূচি নেওয়া হয়।

আগামী ৭ এপ্রিলের বৈঠকে আন্দোলনের রূপরেখা ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে পূর্বে জানানো হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।