Web Analytics

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে কৃষিজমি ও সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে দুই ভেকুচালককে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার নেতৃত্বে রোববার দড়িকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোমতী নদীর পাড়ঘেঁষা এলাকায় মেসার্স এমএমআর ব্রিকস ফিল্ডের পাশে এবং জগৎপুর গ্রামের ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারের পাশে মাটি কাটার ঘটনা ধরা পড়ে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, নদীর পাড় দুর্বল হয়ে বেড়িবাঁধ ভাঙার ঝুঁকি বাড়ছে এবং ভারী যান চলাচলে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধুলোবালুর কারণে জনদুর্ভোগও বেড়েছে।

অভিযানের পর ঘটনাস্থল থেকে ভেকুগুলো সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।