Web Analytics

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থী ও এনসিপি নেতা এমপি ড. আতিক মুজাহিদ ঘোষণা দিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

ড. আতিক মুজাহিদ বলেন, তিনি কোনো দলের নয়, জনগণের এমপি হিসেবে ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রামের মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরতে চান। পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলাকে এগিয়ে নেওয়াই তার লক্ষ্য। তিনি উপজেলার উন্নয়নে সব রাজনৈতিক দল ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

সভায় ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার, থানার ওসি মাহমুদ হাসান নাঈম, সহকারী ভূমি কমিশনার আনোয়ার হোসাইনসহ শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, মৎস্য, বিদ্যুৎ, তথ্য ও যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।