Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মঙ্গলবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকার সায়েম খান ও রাজশাহীর নীলিমা বিশ্বাস সেরা প্যানেল আইনজীবী হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার ছাড়া কোনো দেশ গণতান্ত্রিক বা মানবিক রাষ্ট্র হতে পারে না। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে হাঁটছে। তিনি জানান, সরকার অর্থনৈতিকভাবে অক্ষম মানুষের জন্য আইনগত সহায়তা নিশ্চিত করতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে এবং লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, ন্যায়বিচার শুধু আদালতকেন্দ্রিক নয়, এটি একটি জীবন্ত মূল্যবোধ যা রাষ্ট্রের প্রতিটি নীতি ও প্রতিষ্ঠানে প্রতিফলিত হওয়া উচিত। সারাদেশে লিগ্যাল এইড কার্যক্রমে অবদানের জন্য ব্র্যাককে সম্মাননা প্রদান করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।