Web Analytics

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের জন্য অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।

গত ৩ মার্চ শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রয় প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। এর আগে ১৩ থেকে ১৮ মার্চের টিকিট পর্যায়ক্রমে বিক্রি সম্পন্ন হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন এবং টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না।

যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।