Web Analytics

বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ী এলাকায় মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থনীতিসংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য জানান। তিনি বলেন, এই অঞ্চলে বিদেশি ও দেশীয় ব্যবসায়ীরা ট্যাক্স ছাড়া বাণিজ্য করার সুযোগ পাবেন, যা দেশের বাণিজ্য কাঠামোয় নতুন দিগন্ত উন্মোচন করবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাতারবাড়ী বন্দরের কাছে একটি এবং চট্টগ্রাম বন্দরের পাশে আরেকটি—দুটি স্থানে ৩০০ থেকে ৬০০ একর এলাকাজুড়ে জায়গা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সরকার রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার, সৌদি আরব থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার এবং তিনটি দেশ থেকে ১৫ হাজার মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড তৈরির কাঁচামাল আমদানির অনুমোদন দিয়েছে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালি বন্ধ থাকায় সরকার স্পট মার্কেট থেকে জ্বালানি কিনছে এবং জুন ও জুলাই মাসের শুরুতে দুটি জাহাজে জ্বালানি আনার অনুমোদন দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।