Web Analytics

রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অফিসে আলোচিত ঘুস কেলেঙ্কারির ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে উপপরিচালক রোকসানা বেগমের বিরুদ্ধে। ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগী ও কর্মকর্তা-কর্মচারীরা হতাশ। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগপন্থী রোকসানা বেগম অফিসে আসা শিক্ষক-কর্মচারীদের হুমকি দিচ্ছেন এবং তার ঘনিষ্ঠ সহযোগী কম্পিউটার অপারেটর আশরাফ আলী বিপুল সম্পদের মালিক হয়েছেন।

অফিসের একাধিক কর্মকর্তা জানান, রোকসানা বেগম দীর্ঘদিন ধরে আশরাফের ওপর নির্ভর করে অফিস পরিচালনা করছেন। গত ১৬ ফেব্রুয়ারি শিক্ষক মাইদুল ইসলাম খান সাত লাখ টাকা ঘুস দিতে এসে ধরা পড়েন এবং পরে সংবাদ সম্মেলনে রোকসানা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও এখনো কোনো তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

রোকসানা বেগম ও আশরাফ আলী অভিযোগ অস্বীকার করেছেন। রংপুর মাউশির পরিচালক জানিয়েছেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ তার কাছে আসেনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।