Web Analytics

ঝালকাঠি জেলা প্রশাসন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৫ জন নেতাকর্মীর ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে। জেলা প্রশাসনের এক অফিস আদেশে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল হওয়া লাইসেন্সধারীদের মধ্যে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরিফ, সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানা, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক আকন। এছাড়া তালিকায় রয়েছেন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমিন রাবি পপি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম এ কুদ্দুস খান।

ঝালকাঠি থানার সূত্রে জানা গেছে, বাতিল হওয়া সব অস্ত্র জেলার চারটি থানায় জমা রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।