Web Analytics

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার ৭০ বছর বয়সী আলী হোছেন তিন দিন পর পরিবারের কাছে ফিরে এসেছেন। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় অপহরণকারীরা চার লাখ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেয়।

১৬ মে দিবাগত রাত পৌনে ২টার দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি পুলিশ পরিচয়ে আলী হোছেনের বাড়িতে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক পাহাড়ি এলাকায় নিয়ে যায়। তার ছোট ভাই সৈয়দ আহমদ জানান, অপহরণকারীরা পরে ফোনে মুক্তিপণ দাবি করে। রোববার বিকেলে টাকা দেওয়ার পর সোমবার সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, অপহরণকারীরা কাউকে না জানাতে হত্যার হুমকি দিয়েছিল, ফলে তারা এখনো আতঙ্কে রয়েছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।