Web Analytics

অংশীজনরা আগামী এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই মতামত উঠে আসে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

এর আগে শিক্ষামন্ত্রী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দুই পাবলিক পরীক্ষা নেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞ, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বৈঠক করে। অনেকেই মত দেন, হঠাৎ করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনলে শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়বে। তাই ধীরে ধীরে একাডেমিক ক্যালেন্ডার সমন্বয়ের পরামর্শ দেওয়া হয়।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, অধিকাংশ অংশীজন জানুয়ারির শেষদিকে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, একাডেমিক বছর ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য থাকলেও তা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয় এবং সেশনজট দূর হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।