Web Analytics

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি নিজেই দৈনিক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করে জানান যে তিনি মন্ত্রিসভার কল পেয়েছেন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান। তবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

ববি হাজ্জাজ দেশের শীর্ষ ধনী প্রিন্স মূসা বিন শমসেরের সন্তান। তিনি লেখক, শিক্ষক ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং ধৈর্য, সহিষ্ণুতা ও অহিংস রাজনীতির চর্চার জন্য জনপ্রিয়। তিনি দেশের একটি শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।