Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের মন্ত্রীরা সংসদে কথা বলার সময় এমনভাবে বক্তব্য দেন যেন দেশে কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে সমাজে নানা সমস্যা পাহাড়সম হয়ে আছে। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত শিশুদের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি খাত হলেও এগুলো সবচেয়ে বেশি অবহেলিত। সংসদে আইসিইউ সুবিধা নিয়ে প্রশ্ন করলে সরকার বলেছে পর্যাপ্ত ব্যবস্থা আছে, কিন্তু একজন চিকিৎসক হিসেবে তিনি জানেন, অধিকাংশ হাসপাতালে আইসিইউ নেই। আইসিইউ পরিচালনার জন্য প্রশিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ তৈরি করা প্রয়োজন, যা দেশে গড়ে তোলা হয়নি।

ডা. শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামী নিজেদের সাধ্য অনুযায়ী সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সব রাজনৈতিক দলকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিশু হাসপাতালের বাজেট ৩০ কোটি টাকা থেকে কমিয়ে ২৮ কোটি করা হয়েছে, যা দুঃখজনক। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ৬৪ জন হাম রোগী ভর্তি আছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ জন ভর্তি হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।