Web Analytics

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ করবে। রাজধানীর শাপলা চত্বরে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত জনসভা শেষে প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে কর্মসূচি শুরু হবে। সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব ও সভাগুলোতে বক্তব্য দেবেন। পথে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা হবে। জোটের দাবি, কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি ও রুটসংশ্লিষ্ট নয়টি শাখা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

শুক্রবার মগবাজারে এক ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকার ও প্রশাসনের কাছে শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট ডিসি-এসপিদের কর্মসূচি সম্পর্কে লিখিতভাবে জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।