Web Analytics

বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রাজধানীর ওয়ারী থানার প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দুপুর ১২টার দিকে তাকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে তৌহিদ আফ্রিদি বলেন, “আমার ছেলের জন্য দোয়া চাই।”

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতির সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। তারা ধাপে ধাপে বিনিয়োগে প্রলুব্ধ করে এবং শুরুতে অল্প অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করে। তদন্তে আরেক আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

এর আগে ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি পুলিশ তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বর্তমানে চলমান রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।