Web Analytics

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘোষণা করেছেন, প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হবে। মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে যুক্ত হওয়া দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশে থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের অবদান স্বীকৃতি পাওয়া উচিত এবং প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক, সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়া ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, তারা নতুন দায়িত্বে এসেছেন এবং আগামী ১৮০ দিনের মধ্যে প্রবাসীদের জন্য দেওয়া নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।