Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনা হতে পারে। মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রয়টার্সের একটি প্রতিবেদনে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে উল্লেখ করা হয়েছে—এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে, এই দুই বিষয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার আত্মবিশ্বাসী এবং জনগণকে অবহিত রাখা হবে বলেও তিনি জানান।

হুমায়ুন কবির অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকেরা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলায় জড়িত এবং এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে। তবে এসব হামলা জনগণকে ভীত করতে ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনপ্রধান, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।