Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হয়তো অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে। একের পর এক নেতা নিহত হওয়ায় ইরানের সঙ্গে আলোচনায় কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন। স্থানীয় সময় গতকাল রাতে ওহাইওতে এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানি নেতাদের বিরুদ্ধে হয়তো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো হয়েছে, কারণ এখন যুক্তরাষ্ট্র জানে না তারা কার সঙ্গে আলোচনা করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং দেশটির সাবেক নেতা ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রসঙ্গেই তিনি এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইরানের নেতৃত্ব পর্যায়ে ধারাবাহিক প্রাণহানির কারণে আলোচনার জন্য উপযুক্ত প্রতিনিধি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন ট্রাম্প। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়টার্সকে বলেছিলেন, ইরানের নেতৃত্বে বর্তমানে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে বিষয়ে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।