Web Analytics

নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়া নয় বাংলাদেশি ট্রেকারকে উদ্ধার করে নিরাপদে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ট্রেকারদের মঙ্গলবার বিকেলে নিরাপদে কাঠমান্ডুতে পৌঁছে দেওয়া হয়।

গোরখা জেলার চুমনুব্রি এলাকার জগৎ থেকে মানাসলু বেস ক্যাম্পের দিকে যাওয়ার সময় বুধি গণ্ডকী নদীর আকস্মিক বন্যায় তারা আটকা পড়েন। পরে নেপাল সরকারের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধার অভিযানে সহায়তার জন্য নেপাল সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। দ্রুত সাড়া, মানবিক সহায়তা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করে দূতাবাস জানায়, এই কার্যক্রমে অংশ হতে পেরে তারা আনন্দিত। বিপদের সময় সহযোগিতা ও সংহতির এই দৃষ্টান্ত বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন বলেও উল্লেখ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।