Web Analytics

বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আকাশপথে যুদ্ধের হুমকি থেকে নাগরিকদের সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে এই নোটিশ পাঠানো হয়। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। এটি মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্টসহ বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তার কাছে পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, আধুনিক যুদ্ধ এখন মূলত মিসাইল, যুদ্ধবিমান ও ড্রোন হামলার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা সামরিক স্থাপনা ও সাধারণ নাগরিকদের জন্য বড় হুমকি। গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুতর ঘাটতি রয়েছে। প্রতিবেশী মিয়ানমারের গৃহযুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়তে পারে। নোটিশে আরও বলা হয়েছে, ভারত ইতিমধ্যে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে, তাই আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশকেও দ্রুত পদক্ষেপ নিতে হবে।

নোটিশে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।