পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির বাইরে থাকবেন। ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকলেও ২৪ মে অফিস খোলা থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবার কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও খোলা থাকবে, ফলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম বিষয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট এবং বেসরকারি শিল্প-কারখানার ছুটি সংক্রান্ত নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।