Web Analytics

রিটকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংবিধানের সঙ্গে প্রতারণা এবং সংবিধান ধ্বংসের শামিল। তিনি মনে করেন, এই সংশোধনী পুরোপুরি বাতিল করা উচিত। মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। হাইকোর্টের রায়ে সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মামলার আপিল শুনানি শুরু হয় ২০২৬ সালের ৬ জুলাই। এর আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ মামলাটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শুনানির জন্য মুলতবি করেছিলেন।

তৎকালীন শুনানিতে ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।