Web Analytics

চট্টগ্রামের একটি আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) তিন সাবেক কর্মকর্তাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত বিভিন্ন ধারায় তাদের মোট এক কোটি টাকারও বেশি অর্থদণ্ড দেন। বিষয়টি দুদকের পিপি মো. রেজাউল করিম রনি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন টিঅ্যান্ডটির চট্টগ্রাম কার্যালয়ের সাবেক উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান খান। রায় ঘোষণার সময় তিনজনই পলাতক ছিলেন, ফলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে মোহাম্মদ হোসেন ২৪টি চেকের অঙ্ক পরিবর্তন করে ব্যাংক থেকে অতিরিক্ত অর্থ উত্তোলন করেন এবং প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাৎ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।