দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং প্রান্তিক পর্যায়ে উন্নয়ন ও অর্থের প্রবাহ বাড়িয়েছে। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে ডিআরআরও ও পিআইও সম্মেলন-২০২৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী কাবিখা, কাবিটা, টিআর, জিআর, ভিজিএফ এবং খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি। এ কর্মসূচির মাধ্যমে শুষ্ক মৌসুমে চাষাবাদ, বর্ষায় পানি নিষ্কাশন, খালে মাছ চাষ এবং খালপাড়ে গাছ লাগানোর সুযোগ তৈরি হয়ে গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন আসবে।
দুলু জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী মডেল খাল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এডিপির কোনো অর্থ ফেরত না যাওয়া এবং অর্থ অপচয় রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার ডিআরআরও ও পিআইওরা অংশ নেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।