দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে নিজেদের অধিকার ও উন্নয়নের জন্য তাদের আরও উদ্যোগী হতে হবে এবং নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।
রাষ্ট্রপতি সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক প্রকল্প নেওয়ার ওপর গুরুত্ব দেন। ভূমিসংক্রান্ত বিষয়ে সচেতন, ঐক্যবদ্ধ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি। কুলাউড়ার একটি খাসিয়া পুঞ্জিতে পানগাছ কাটার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়ন, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং পহেলা বৈশাখে বঙ্গভবনে প্রস্তাবিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।