Web Analytics

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপ দমন-পীড়নের মঞ্চে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ‘হিউম্যান মাস্ট উইন’ শিরোনামের প্রতিবেদনে সংস্থাটি আয়োজক দেশগুলোর প্রতি ভক্ত, খেলোয়াড় ও স্থানীয় কমিউনিটির নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ৪৮ দলের এই আসর হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট।

অ্যামনেস্টির মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান মানবাধিকার পরিস্থিতি ফিফার দেওয়া নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আয়োজনের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবেদনে দেশটিকে ‘মানবাধিকার জরুরি অবস্থার’ মুখোমুখি বলা হয়েছে, যেখানে গণনির্বাসন, নির্বিচারে গ্রেপ্তার এবং আইসিই সংস্থার আধাসামরিক ধাঁচের কার্যক্রম উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্বকাপের নিরাপত্তায় আইসিইকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে মিনিয়াপোলিসে সাম্প্রতিক সহিংস ঘটনার পর। এছাড়া যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা ও এলজিবিটিকিউপ্লাস সমর্থকদের নিরাপত্তা শঙ্কাও পরিস্থিতিকে জটিল করেছে।

ফিফা জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যদিও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।