Web Analytics

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার আগে ইরান যুক্তরাষ্ট্রে আগাম আক্রমণের পরিকল্পনা করেছিল—এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্ধদ্বার বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা কংগ্রেসের স্টাফদের জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও তাদের মিত্র বাহিনীকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখা হচ্ছিল। তবে তারা স্বীকার করেন, তেহরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেছিল—এমন নির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাদের হাতে ছিল না।

এর আগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন, ইরান সম্ভাব্য আগাম হামলা চালাতে পারে—এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নতুন এই তথ্য প্রকাশের পর সেই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রে ইরান-সংক্রান্ত গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা ও সামরিক পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।