Web Analytics

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু এখন আর সাধারণ কোনো রোগ নয়, এটি জাতির জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ‘ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রী ডেঙ্গু পরিস্থিতিকে ‘টোটাল ফাইট’ হিসেবে উল্লেখ করে বলেন, নালা-নর্দমা ও জলাবদ্ধ স্থান পরিষ্কার না করলে এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে টিকাদান কর্মসূচি বিবেচনায় থাকলেও এটি ব্যয়বহুল এবং বাস্তবায়ন কঠিন। তাই চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। দেশের সব হাসপাতালকে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হচ্ছে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। ইতোমধ্যে প্রায় আড়াই লাখ স্যালাইন সংগ্রহ করা হয়েছে।

বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে নিয়মিত সিবিসি পরীক্ষা ও প্লাজমা লিকেজ পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি, কারণ এটি জীবনহানির ঝুঁকি বাড়াতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।