Web Analytics

সমাজকল্যাণ ও নারী ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন, উন্নয়নের প্রকৃত চিত্র মাঠে না নামলে বোঝা যায় না। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে হাঁটলেই বোঝা যায় আমরা কতটা পিছিয়ে আছি। জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে দলীয়করণের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা এখান থেকে কোনো আর্ন করতে আসিনি, বরং মিতব্যয়ী হয়ে মন্ত্রণালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া মানুষের ত্যাগের কথা স্মরণ করেন। জনগণের ম্যান্ডেট যথাযথভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, তিনি এমন একটি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন যেখানে তার বাবাও কাজ করেছেন। তিনি মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা চান। এর আগে সচিব ও কর্মকর্তারা নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।