Web Analytics

ইসরাইলের বিরোধী নেতা গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বানকে ‘ভাঁওতাবাজি’ বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু ঐক্যের কথা বললেও তাঁর কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। বৃহস্পতিবার দুই নেতার বৈঠকের পর এ বিরোধ প্রকাশ্যে আসে।

আইজেনকোটের ভাষ্য, আলোচনা আগে থেকেই নির্ধারিত থাকা সত্ত্বেও নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী একদিকে ঐক্যের কথা বলছেন, অন্যদিকে নেসেটে রাষ্ট্রীয় এক অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করছেন। আইজেনকোট বলেন, এ ধরনের কৌশল তাঁর ওপর কাজ করবে না।

বৈঠকের পর ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ওই সাক্ষাৎ জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা বিষয়ে তাঁর বিশ্বাস আরও দৃঢ় করেছে। তাঁর দাবি, এমন সরকার গঠন করা গেলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে। তিনি আরও বলেন, তেহরান ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। তবে আইজেনকোট এ আহ্বানে সাড়া দেননি এবং এটিকে কৌশলী রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।