Web Analytics

জাপানের ইওয়াতে অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল টানা ১১ দিনের প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। দমকল ও সামরিক বাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করেন। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত ৩০ বছরের মধ্যে জাপানের দ্বিতীয় বৃহত্তম দাবানল। প্রায় ১ হাজার ৬০০ হেক্টর পার্বত্য বনভূমি পুড়ে যায়, যা সেন্ট্রাল পার্কের প্রায় পাঁচ গুণ। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, অন্তত আটটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন সামান্য আহত হয়েছেন। আগুনের কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ওৎসুচি শহরের মেয়র কোজো হিরানো জানান, আকাশপথ ও স্থলপথে ব্যাপক প্রচেষ্টা এবং ভারী বৃষ্টিপাতের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তিনি সতর্ক করেছেন, কিছু এলাকায় এখনও ধিকিধিকি আগুন জ্বলতে পারে। কিয়োদো নিউজ একে গত তিন দশকের দ্বিতীয় বৃহত্তম দাবানল হিসেবে উল্লেখ করেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতকাল ক্রমেই শুষ্ক হয়ে ওঠায় দাবানলের ঝুঁকি বাড়ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারজনিত জলবায়ু পরিবর্তন ভবিষ্যতে আরও বড় দাবানলের আশঙ্কা তৈরি করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।