Web Analytics

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া বিবৃতিতে আদালতের প্রধান বিচারক ফখর আল-দিন আল-আরিয়ান বলেন, মাঠপর্যায়ে কর্মরত ব্যক্তিদের মাধ্যমে সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে আসাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ রায় দেওয়া হয়েছে।

বিচারক আল-আরিয়ান জানান, ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে অপরাধ সংঘটনকারীদের কাছে পাঠানো নির্দেশ এবং সামরিক ও প্রশাসনিক কমান্ড কাঠামোর মাধ্যমে আসাদের দায় প্রতিষ্ঠার প্রমাণ আদালত বিবেচনা করেছে। মাঠপর্যায়ের অপরাধীদের কাছে সরাসরি নির্দেশ পাঠানোর সঙ্গে তার সম্পৃক্ততার নথিও পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, শুধু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের কারণে আসাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।

এর আগে ১১ আগস্ট একই আদালত আসাদ, তার ভাই মাহের আল-আসাদ ও পলাতক সাত কর্মকর্তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা শাখাপ্রধান আতেফ নাজিবকে আদালতে উপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১১ সালে দারায় সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় হত্যা, নির্যাতন, বেআইনি আটক, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। আগস্টের রায়টি ৩৯৬ পৃষ্ঠার বিচারিক সিদ্ধান্তের ভিত্তিতে দেওয়া হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।