Web Analytics

বাংলাদেশ ও রাশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিরা বিদ্যমান বাণিজ্য বাধা দূর, পেমেন্ট কাঠামো সহজ এবং বিনিয়োগ ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে বাংলাদেশ-রাশিয়া বিজনেস ডায়ালগে বিষয়গুলো উঠে আসে। এফবিসিসিআই ও রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ভালো সুযোগ রয়েছে। তাঁর মতে, বাণিজ্য ও বিনিয়োগে বড় বাধা না থাকলেও ছোটখাটো প্রতিবন্ধকতা চিহ্নিত করে যৌথভাবে দূর করতে হবে। রুশ প্রতিনিধিদলের প্রধান ইলিয়া শেস্তাকভ বাংলাদেশকে বাণিজ্যের পরিমাণে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার অন্যতম শীর্ষ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

শেস্তাকভ কৃষিপণ্য, খাদ্য ও সার সরবরাহ বাড়ানো এবং জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ই-গভর্ন্যান্সে যৌথ কাজের আগ্রহের কথা জানান। রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন নিয়ন্ত্রক প্রক্রিয়া, লজিস্টিকস ও বাজারে প্রবেশের বাধা দূর করার ওপর জোর দেন। এফবিসিসিআই ও রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ব্যবসায়িক পরিবেশ, তথ্য বিনিময়, যৌথ প্রকল্প ও বাণিজ্য আয়োজনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।