Web Analytics

বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ভিয়াচা পৌর এলাকার একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে ১০ থেকে ১৫ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্তত ৬২ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আতশবাজি তৈরিতে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের এলাকায় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসকদল ও পুলিশ মোতায়েন করা হয়।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, আহত ৬২ জনের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আহতের সংখ্যা ৫০ জনের বেশি বলে জানিয়েছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিকাংশ ক্ষতিগ্রস্ত বাড়ির জানালার কাচ ভেঙে গেছে।

বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে কর্মকর্তাদের ধারণা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকে এর সূত্রপাত হয়েছে। কমপ্লেক্সে উদ্ধার ও চিকিৎসাকাজ শুরু হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। ঘটনাস্থলে তাপের উৎস থাকায় আবার বিস্ফোরণের ঝুঁকির সতর্কতা দিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের অন্তত ১৫০ মিটার দূরে থাকতে বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।