Web Analytics

মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মেহেরপুর ক্লিনিকে ৫৫ বছর বয়সী নাছিমা খাতুন নামের এক নারী সার্জারির সময় মারা যান। পরিবারের অভিযোগ, অপারেশন শুরু হওয়ার আগেই চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা দুই চিকিৎসক মিজানুর রহমান ও তার ছেলে মুশফিকুর রহমান অভিকে মারধর করে এবং অপারেশন থিয়েটারের যন্ত্রাংশ ভাঙচুর করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ ও সেনা সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসক মিজানুর রহমান জানান, অবসের ইনজেকশন দেওয়ার আগেই রোগী ভীত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিএমএ সভাপতি ডা. আব্দুস সালাম বলেন, অস্ত্রপচারের আগেই রোগীর মৃত্যু হয়েছে এবং চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনাটি তদন্তের মাধ্যমে জানা যাবে। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান দিপু জানান, রোগীর স্বজনরা লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সময় পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।