Web Analytics

দিনাজপুরের নূর বানু কবীর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে পুরস্কার তুলে দেন। তিনি সফল জননী নারী ক্যাটাগরিতে এই পুরস্কার পান। এর আগে রংপুর বিভাগীয় পর্যায়েও তিনি অদম্য নারী পুরস্কার অর্জন করেছিলেন।

৮৬ বছর বয়সী নূর বানু কবীর দিনাজপুর পৌর শহরের বালুবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হুমায়ুন কবীরের স্ত্রী। অবিভক্ত দিনাজপুর জেলার লালপুর গ্রামে জন্ম নেওয়া নূর বানু ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও তাঁর দশ সন্তানকে উচ্চশিক্ষিত করতে সারাজীবন সংগ্রাম করেছেন। তাঁর সন্তানদের মধ্যে সাতজন স্নাতকোত্তর, একজন স্নাতক এবং দুজন ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করে কর্মজীবনে প্রতিষ্ঠা পেয়েছেন।

বর্তমানে তাঁর সন্তানরা শিক্ষকতা, সাংবাদিকতা, সরকারি চাকরি ও কৃষিসহ বিভিন্ন পেশায় যুক্ত আছেন, যা নূর বানুর অধ্যবসায় ও শিক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।