Web Analytics

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ রোববার জাতীয় সংসদে উত্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিলটির উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা সহজ করা এবং চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কোম্পানি প্রতিষ্ঠা ও বিনিয়োগের ক্ষমতা প্রদান। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয় এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

বিলে উল্লেখ করা হয়েছে, ১৯৯৮ সালের আইনে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মিত হলেও পর্যাপ্ত জনবল ও পরিচালন কাঠামোর অভাবে তা পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হাসপাতালটি কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে পরিচালনার সিদ্ধান্ত নেয়, যার ফলে আইন সংশোধনের প্রয়োজন দেখা দেয়।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বিশ্ববিদ্যালয় লাভজনক বা অলাভজনক কোম্পানি গঠন, শেয়ার ক্রয়-বিক্রয় ও অর্জিত আয় শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবায় পুনঃবিনিয়োগ করতে পারবে, যা প্রাতিষ্ঠানিক উৎকর্ষে সহায়তা করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।