Web Analytics

চীনের হুবেই প্রদেশের মধ্যাঞ্চলীয় জিয়াংইয়াং শহরে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর জরুরি উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।

চীনে চন্দ্র নববর্ষ উদযাপনের সময় আতশবাজি ব্যবহারের প্রচলন থাকলেও প্রায়ই তা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। চলতি সপ্তাহেই এটি দ্বিতীয় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা। এর আগে রবিবার পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে আটজন নিহত ও দুজন আহত হন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, বসন্ত উৎসবের সময় আতশবাজি এখনো সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।